বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

আ.লীগ নেতা হত্যা মামলা : লক্ষ্মীপুরে ৩ জনের ফাঁসি, ৫ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান হত্যা মামলায় ৩ জনের ফাঁসি ও আরো ৫ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত প্রত্যেক আসামির ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার (০৬ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শাহেনুর এ রায় দেন। ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন- কফিল উদ্দিন, জয়নাল আবদীন ও আবদুর রহমান।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলেন- ইয়াছিন আরাফাত রাফি, জুলফিকার আলী, মোক্তার হোসেন, জালাল আহমদ ও খোরশেদ আলম। রায়ের সময়ে আদালতে সাজাপ্রাপ্তদের মধ্যে কফিল উদ্দিন ছাড়া অন্যরা পলাতক ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ মে বুধবার রাত ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান ভূঁইয়াকে বাড়ি থেকে মুঠোফোনে ডেকে নিয়ে গলাকেটে হত্যা করা হয়। পরে নিজ বাড়ির পাশের রাস্তার উপর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনার ৪ দিন পর নিহতের স্ত্রী আঞ্জুমানারা বেগম বাদি হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৫ সালের ২ জুন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তদন্ত করে ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ ও শুনানী শেষে আদালত বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

এদিকে জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) মো. জসিম উদ্দিন মামলার রায়ের পর সন্তোষ প্রকাশ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ভূঁইয়াকে বিএনপির সন্ত্রাসীরা গলা কেটে হত্যা করে। আদালতে সাক্ষ্য প্রমাণে এটি নৃশংস হত্যাকান্ড প্রমাণিত হওয়ায় আসামিদের বিরুদ্ধে এ রায় দেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০