সর্বশেষ:

সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি

আকাশবার্তা ডেস্ক :

শনিবার ৮ ফেব্রুয়ারী শনিবার বেগম খালেদা জিয়ার দুই বছর কারাবাস এবং মুক্তির দাবীতে নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দলের প্রচার বিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

এর আগে সমাবেশের অনুমতি পেতে গতকাল বৃহস্পতিবার সকালে অ্যানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের সঙ্গে দেখা করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সমাবেশের অনুমতির বিষয়টি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে বলে শফিকুল ইসলাম বিএনপি নেতাদের জানিয়েছিলেন।

উল্লেখ্য, খালেদা জিয়ার কারাবাসের দুই বছর পূর্তিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে আজ শুক্রবার সারা দেশে খালেদা জিয়ার রোগ ও কারামুক্তি চেয়ে মসজিদে মসজিদে দোয়া এবং শনিবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশ। পাশাপাশি সারাদেশের জেলা সদরে জনসভার আয়োজন করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930