সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

সেন্টমার্টিনে ট্রলারডুবি, ১৫ জনের মরদেহ উদ্ধার

আকাশবার্তা ডেস্ক :

কক্সবাজারের সেন্টমার্টিনে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। এছাড়া জীবিত উদ্ধার করা হয়েছে ৬৭ জনকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপের কাছে সমুদ্রে এ দুর্ঘটনা ঘটে। আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় একাধিক সূত্র বলছে, হতাহতদের সবাই রোহিঙ্গা নাগরিক। নৌকায় করে সাগরপাড়ি দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় যাচ্ছিলেন তারা। 

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার নাইমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন কমপক্ষে ৬৭ জন। ট্রলারটিতে ১২০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। 

তিনি বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় বা বিস্তারিত এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা নাগরিক। 

সূত্র : বাংলানিউজ

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930