মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

বিশ্বকাপ নিয়ে দেশে ফিরলো জুনিয়র টাইগাররা

স্পোর্টস ডেস্ক :

অনন্য গৌরব বয়ে আনা অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তরুণ টাইগাররা দেশে ফিরেছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ৫২ মিনিটে ক্রিকেটারদের বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং সরকার ও বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের বরণ করে নেন।

বিমানবন্দর থেকে ক্রিকেটারদের নেয়া হবে হোম অব ক্রিকেট শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। পরে সেখানে সংবাদ সম্মেলনে উপস্থিত হবেন শিরোপাজয়ী অধিনায়ক আকবর আলী।

হাজার হাজার ভক্ত তরুণ টাইগারদের বরণ করে নিতে স্টেডিয়ামে অপেক্ষা করেছেন। দীর্ঘসময় ধরে তারা ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে স্লোগান দেন।

বিসিবিতে আসার পর এবং সংবাদ সম্মেলন শেষে অধিকাংশ ক্রিকেটার রাতে জাতীয় একাডেমিতেই অবস্থান করবেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে নিজ নিজ গ্রামে ফিরে যাবেন তারা।

গত রোববার দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের বিশ্বকাপজয়ী ভারতকে ৩ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জেতে বাংলাদেশ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০