সর্বশেষ:

লক্ষ্মীপুরে ১৬ লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

আকাশবার্তা ডেস্ক :

আদালতের নির্দেশে মৎস্য বিভাগ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ১৬ লাখ টাকার অবৈধ কারেন্ট জাল প্রকাশ্যে পুঁড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

২০ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে ভোলা-মজুচৌধুরী হাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের পাশে জালগুলো প্রকাশ্যে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সারোয়ার জামান, সদর থানার এস আই প্রেমানন্দ ও জাহিদুল ইসলাম।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সারোয়ার জামান সাংবাদিকদের জানান, গত ১৭/০১/২০১৯ ইং তারিখে লক্ষ্মীপুর শহরের বিশিষ্ট ব্যবসায়ী দীলিপ বড়ুয়া বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ১২৫১ কেজি ৩৭ বস্তা অবৈধ কারেন্ট জাল আটক করে।

এ ঘটনায় শহর পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করা হয়, যার নং-৪২৯, তারিখ- ১৭.০১.২০১৯ ইং। পরে আটককৃত কারেন্ট জালগুলো সদর থানা পুলিশের হেফাজতে রেখে আদালতকে বিষয়টি অবহিত করা হয়।

সম্প্রতি আদালত মৎস্য বিভাগকে কারেন্ট জালগুলো প্রকাশ্যে পুঁড়িয়ে বিনষ্ট করার আদেশ প্রদান করেন। সেই আদেশ অনুযায়ী কারেন্ট জালগুলো, প্রশাসন, পুলিশ ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে বিনষ্ট করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930