সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত

আকাশবার্তা ডেস্ক : 

“বিরোধ হলে শুধু মামলা নয়, লিগ্যাল এইড অফিসে আপোষও হয়” এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা দিবস। শুক্রবার (২৮এপ্রিল) সাড়ে ৯টার দিকে দিবসটি উপলক্ষ্যে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে আদালত প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী। এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলসহ অনেকে স্বেচ্ছায় রক্তদান করেন।

এরপর অনুষ্ঠিত সভায় জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ ড. এ কে এম আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হালিম উল্লাহ চৌধুরী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. সাইদুর রহমান গাজী, জেলা প্রশাসক মো, জিল্লুর রহমান চৌধুরী, জেলা পুলিশ সুপার আ.স.ম মাহাতাব উদ্দিন, পৌরসভার মেয়র আবু তাহের, সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহম্মদ, আইনজীবি সমিতির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো. নুরুল হুদা, সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930