সর্বশেষ:

যার নির্দেশে পাপিয়া গ্রেপ্তার, জানালেন কাদের

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনা হবে, এমন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর সেতু ভবনে বাংলাদেশ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাপিয়ার বিষয়ে জানতেন, আর তার নির্দেশেই নরসিংসদী যুব মহিলালীগের সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরাধ করলে নিজ দলের লোকদেরও যে শাস্তি দেয়া হয় প্রধানমন্ত্রীই তার উদাহরণ সৃষ্টি করেছেন।

ওবায়দুল কাদের আরো বলেন, প্রধানমন্ত্রী নিজেই নির্দেশ দিয়েছেন পাপিয়াকে গ্রেপ্তার করে শাস্তি দিতে। দলীয় কর্মীদের শাস্তি দেয়ার সৎ সাহস একমাত্র শেখ হাসিনারই রয়েছে।

এছাড়া যুব মহিলালীগের কমিটি দেয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, মার্চ মাসে যুব মহিলালীগের কমিটির মেয়াদ শেষ হবে। খুব শিগগির যুব মহিলালীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930