শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

লক্ষ্মীপুরে কৃষকদের সাথে আ.লীগ নেত্রী লাইলির মতবিনিময়

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের টানা বর্ষণে ব্যাপক ফসলহানীতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলি। এরআগে তিনি লক্ষ্মীপুর সদর ও কমলনগরে কয়েকটি ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেন। শুক্রবার (২৮এপ্রিল) দুপুরে কমলনগর উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

আওয়ামীলীগ নেত্রী ফরিদুন নাহার লাইলি ক্ষতিগ্রস্ত কৃষকদের বলেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। তাই কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন তিনি। প্রাকৃতিক দূর্যোগে যাদের ফসলহানী হয়েছে, সরকার তাদের পাশে আছে। কৃষকরা যাতে ক্ষতি ফুষিয়ে নিতে পারে সে লক্ষ্যে বীজ, সার, কীটনাশক ও সহজ শর্তে ঋণ প্রদানের জন্য সরকারের আন্তরিকতা রয়েছে বলে জানান। এ সময় লক্ষ্মীপুরে জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে খাল খনন করা হবে বলে কৃষকদের আশ্বস্ত করেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের উপ-প্রধান আজিজুন নাহার শ্যামলী, কুমিল্লার বিএডিসির নির্বাহী প্রকৌশলী মো. নুরনবী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম, লক্ষ্মীপুর জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক গোলাম মোস্তাফা, কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আবদুস ছোবহান, লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য রোপেনা আক্তার, কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার, হাজিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষেদর (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ও ক্ষতিগ্রস্থ কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল থেকে টানা ছয়দিনের ভারী বর্ষণে লক্ষ্মীপুরের বিভিন্ন চরাঞ্চলের সয়াবিন, বাদাম, তরমুজ ও মরিচসহ প্রায় ৩৫ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে একশ’ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় কৃষিবিভাগ দাবি করলেও বেসরকারি এক হিসেবে দেখা গেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুইশ’ কোটি টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১