সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

নামে বেনামে অবৈধ সম্পদ : বীরগঞ্জ থানার ওসি বিরুদ্ধে মামলা

আকাশবার্তা ডেস্ক :

নামে বেনামে অবৈধ সম্পদ করার অভিযোগে দিনাজপুরের বীরগঞ্জ থানার সাবেক ওসি জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আনোয়ারা পারভিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ওসি জাহাঙ্গীর হোসেন বর্তমানে রাঙামাটি থানায় দায়িত্ব পালন করছেন।

দুদকের দিনাজপুর সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমে জানান, ওসি জাহাঙ্গীর হোসেন অবৈধ পথে উপার্জন করে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ান খামার মৌজায় চতুর্থ তলা ভিত্তি দিয়ে তিন তলা ও রংপুর শহরের মুলাটোল মহল্লার রোর্ড নং -৩/৩, বাসা নম্বর ২০০ এ চতুর্থ তলা সম্পন্ন করে পঞ্চম তলা আংশিক স্ত্রী আনোয়ারা পারভিনের নামে নির্মাণ করেছেন।

এছাড়াও তাদের নামে বেনামে অনেক অবৈধ সম্পদ রয়েছে এমন একটি অভিযোগ ২০১৬ সালের ২৪ আগষ্ট দুদক অফিসে জমা হয়। এরপর দুদক সম্পদের বিবরণ দেয়ার জন্য ওসি জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আনোয়ারা পারভিনকে সম্পদের বিবরণ জমা দেয়ার জন্য চিঠি দেয়।

পরে তারা সম্পদের বিবরণ জমা দিলে দুদক অনুসন্ধান শুরু করে। তদন্ত শেষে জানতে পারে জাহাঙ্গীর ও তার স্ত্রী আনোয়ারা পারভিন দুদকে যে সম্পদ বিবরণী জমা দিয়েছেন সেখানে তারা এক কোটি ১৫ লাখ ৮৫ হাজার টাকার তথ্য গোপন করেছেন।

এছাড়া তারা এক কোটি ৫৭ লাখ ৬৬ হাজার টাকার উৎস দেখাননি।

তিনি আরো জানান, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ অর্জনের উৎস না দেখানোর অভিযোগে তাদের বিরুদ্ধে দুদক আইন এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়। মামলায় অভিযোগপত্র দেয়ার জন্য তদন্ত চলছে বলে জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930