শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ইং ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

কমলনগরে জেলেদের বিক্ষোভ, আহত ৪

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগর ভিজিএফের চাল না পেয়ে বিক্ষোভ করেছে জেলেরা। এ সময় হাতাহাতির ঘটনায় ৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮এপ্রিল) দুপুরে উপজেলার পাটারিরহাট ইউনিয়ন পরিষদের সামনে এ বিক্ষোভ ও হাতাহাতির ঘটনা ঘটে।

আমির হোসেন, শাহজাহানসহ বিক্ষুব্ধ জেলেরা জানায়, জেলে নিবন্ধন কার্ড (জেলে পরিচয়পত্র) থাকার পরেও তাদেরকে চাল দেওয়া হচ্ছে না। পাটারিরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও কয়েকজন সদস্য (মেম্বার) প্রকৃত জেলেদেরকে চাল না দিয়ে আত্মীয়স্বজন ও অনুসারীদের মাঝে চাল বিতরণ করেছেন। দুপুরে চাল বঞ্চিত প্রকৃত জেলেরা প্রতিবাদ করলে চেয়ারম্যানের অনুসারিরা তাদের মারধর করে। এ সময় মনির, মোছলেহ উদ্দিন, নবী মাঝি, আনিছ মাঝি আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

পাটারিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম নুরুল আমিন রাজু বলেন, ইউনিয়নে ৩ হাজার ৬২৬ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৬২ জন জেলের জন্য ৪০ কেজি করে চাল বরাদ্দ এসেছে। এমন পরিস্থিতিতে সকল জেলেকে চাল দেয়া সম্ভব হচ্ছে না। এতে বিতরণের সময় চাল বঞ্চিত জেলেরা ক্ষুব্ধ হয়।

কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা জানান, চাল বিতরণে অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, ইলিশ উৎপাদন বৃদ্ধি ও জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরা ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকতে খাদ্য সহায়তা হিসাবে প্রত্যেককে ৪০ কেজি করে চার কিস্তি চাল বিতরণ করবে সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১