বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

করোনাভাইরাস : ওমরাহ-ভ্রমণ ভিসা বন্ধ করলো সৌদি

আন্তর্জাতিক ডেস্ক :

করোনাভাইরাস (কভিড-১৯) মোকাবেলায় ওমরাহ যাত্রী ও মসজিদে নববি সফর এবং টুরিস্ট ভিসা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সৌদির সরকার।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় যারা ওমরাহ করতে চাচ্ছেন বা মদিনায় মসজিদে নববিতে যেতে চাচ্ছেন তাদের প্রবেশাধিকার অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে।

ঐ বিবৃতিতে আরো বলা হয়, যেসব দেশে করোনা ভাইরাজ বিপদ হিসেবে দেখা দিয়েছে, ওইসব দেশের পর্যটকদের জন্য ভিসা স্থগিত করা হয়েছে।

এছাড়া জাতীয় আইডি কার্ড ব্যবহার করে সৌদি আরব থেকে জিসিসি দেশগুলোতে যাতায়াতও স্থগিত করা হয়েছে।

সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই স্থগিতাদেশ সাময়িক। তবে কবে নাগাদ এই স্থগিতাদেশ তুলে নেয়া হবে, তা নির্ধারণ করা হয়নি। জুলাইয়ের শেষের দিকে পবিত্র হজের সময়সূচি রয়েছে। এতে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে কি না, তা এখনো স্পষ্ট নয়।

মদিনায় মসজিদে নববিতে প্রবেশাধিকারও স্থগিত করা হয়েছে। এখন পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে কেউ আক্রান্ত হননি।

তবে মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। সতর্কতা হিসেবে সৌদি এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

সৌদির পর্যটন মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে প্রতি বছর ১০ কোটি পর্যটক আকৃষ্ট করার লক্ষ্য ঠিক করেছে সৌদি আরব। এ জন্য গত বছরের অক্টোবরে নতুন করে কয়েকটি দেশের জন্য টুরিস্ট ভিসা চালু করা হয়। এ সপ্তাহে চার লাখ টুরিস্ট ভিসা দেয়া হয়।

উল্লেখ্য, চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এখন পর্যন্ত এটি বিশ্বের অন্তত ৪৩টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

চীনের হুবেই প্রদেশের উহানের একটি সামুদ্রিক খাবারের বাজার থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু ধারণা করা হচ্ছে।

চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বিভিন্ন দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই।

আক্রান্ত রোগীদের লালা ও শ্লেষ্মা পরীক্ষা করে চীনা বিজ্ঞানীরা এখন বলছেন, নভেল করোনাভাইরাস যেভাবে ছড়াচ্ছে, তাতে সার্সের চেয়ে ইনফ্লুয়েঞ্জার সঙ্গেই এর মিল পাওয়া যাচ্ছে বেশি।

আগে যেমনটা ভাবা হয়েছিল, তার চেয়েও সহজে এবং দ্রুত গতিতে এ ভাইরাস ছড়িয়ে পড়তে পারে।

এতদিন নতুন করোনাভাইরাসের প্রকোপ চীনের মধ্যেই ছিল বেশি। কিন্তু গত কয়েক দিনে চীনের বাইরে বিভিন্ন দেশে দ্রুত বাড়ছে নতুন রোগীর সংখ্যা।

সূত্র : আরব নিউজ ও এএফপি

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১