মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

কলেজে ভর্তিতে পরিবর্তন আসছে

আকাশবার্তা ডেস্ক :

কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে নীতিমালায় কোটা বাতিল, রেজিস্ট্রেশন ফি বৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ চারটি পরিবর্তন আনা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে আয়োজিত এক সভায় একাদশ শ্রেণির খসড়া নীতিমালা ২০২০ তুলে ধরা হয়।

সভায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও এ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন উপস্থিত ছিলেন। সভায় শিক্ষামন্ত্রীর সভাপতিত্ব করেন। এ বিভাগের সচিব মো. মাহাবুব হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, রাজধানীর সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।

খসড়া নীতিমালায় দেখা গেছে, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা, প্রবাসী ও বিকেএসপি কোটা বহাল রেখে অন্যান্য কোটা বাতিল করা হয়েছে। ভর্তি প্রক্রিয়ায় জটিলতা ও ব্যয় কমাতে এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া বাতিল করে শুধুমাত্র অনলাইনে আবেদন করার প্রস্তাব করা হয়েছে। ভর্তি নিশ্চয়ন ফি একশো ত্রিশ টাকার বদলে একশো পয়ত্রিশ টাকা নির্ধারণ করতে প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ চূড়ান্ত তালিকায় নাম আসলে একজন শিক্ষার্থীকে এ পরিমাণ টাকা দিতে হবে।

জানা গেছে, সভায় আন্তঃশিক্ষা সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে ভর্তির এ নীতিমালা তুলে ধরা হয়েছে। পাশাপাশি যে সকল পরিবর্তনের প্রস্তাব দেয়া হয়েছে তার যৌক্তিকতাও তুলে ধরেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক। আগামী এক সপ্তাহের মধ্যে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হবে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

নীতিমালায় দেখা গেছে, এবারও অনলাইনে ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এর জন্য নেয়া হবে একশো পঞ্চাশ টাকা। ফলে মোবাইল ফোনের মাধ্যমে এসএমএস করে ভর্তির জন্য আবেদন আর করা যাবে না। আগে মোবাইলে এসএমএসের মাধ্যমে প্রতিটি আবেদনের জন্য একশো বিশ টাকা ফি নেয়া হতো।

শতভাগ মেধা কোটা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের বিশেষ কোটা হিসেবে পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা, বিকেএসপি শূন্য দশমিক পাঁচ শতাংশ এবং প্রবাসী শূন্য দশমিক পাঁচ শতাংশ কোটা বহাল রেখে বিভাগীয় ও জেলা সদর, শিক্ষা মন্ত্রণালয়ের অধস্তন দফতরসমূহের কোটা বাতিল করা হয়েছে।

এবার ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তি ফি পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকার মধ্যে আংশিক এমপিওভুক্ত ও এমপিওবিহীন প্রতিষ্ঠানের বাংলা মাধ্যম ভর্তির জন্য নয় হাজার ও ইংরেজি মাধ্যমের ভর্তি ফি দশ হাজার টাকা নির্ধারণ করা হবে। সকল প্রতিষ্ঠানের জন্য উন্নয়ন ফি তিন হাজার টাকার বেশি করা যাবে না। প্রতিটি খাতে অর্থ আদায়ের ক্ষেত্রে রশিদ প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়াও মফস্বল ও পৌর এলাকার জন্য ভর্তি ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার টাকা, পৌর জেলা সদরে দুই হাজার টাকা, ঢাকা ব্যতীত অন্যান্য মেট্রোপলিটন এলাকায় তিন হাজার টাকার বেশি নেয়া যাবে না খসড়ায় উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, অনলাইনে একাদশ শ্রেণির প্রথম ধাপের ভর্তি আবেদন আগামী ১০ থেকে ২০ মে পর্যন্ত গ্রহণ করা হবে। ২৭ থেকে ৩১ জুন যাচাই-বাছাই, আপত্তি ও নিষ্পত্তি কার্যক্রম চলবে। ৮ জুন প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে। তবে পুনঃনিরীক্ষায় এসএসসি পরীক্ষা ফল পরিবর্তনকারীরা ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে ১৭ জুন, ২০ জুন শেষ হবে। একইদিন রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে। তৃতীয় ধাপে ২৩ জুন আবেদন শুরু হয়ে ২৫ জুন পর্যন্ত চলবে। ২৫ জুন রাত ৮টার পর এ ধাপের ফল প্রকাশ করা হবে।

এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন অর রশিদ বলেন, এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়ায় নানা অনিয়ম ও ভোগান্তি তৈরি হয়। অনেক কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীর অনুমতি ছাড়াই আবেদন করে ফেলেন। পরে সকল সমস্যা নিয়ে সকলে শিক্ষা বোর্ডে এসে আর্তনাদ করেন। এ সমস্যা সমাধানে এবার মোবাইলে আবেদন প্রক্রিয়া বাতিল করে শুরু অনলাইনে রাখার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, খসড়া নীতিমালায় বিভিন্ন কোটা তুলে দেয়ার প্রস্তাব করাসহ ভর্তির রেজিস্ট্রেশনের জন্য একশো ত্রিশ টাকার বদলে একশো পয়ত্রিশ টাকা নির্ধারণ করা হয়েছে। নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে এটি চূড়ান্ত করা হতে পারে বলেও জানান তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০