মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

বেগমগঞ্জে শিবিরের ক্যাডার বন্দুকযুদ্ধে নিহত

আকাশবার্তা ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শিবিরের ক্যাডার হিসেবে পরিচিত পিয়াস বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড মো. নজরুল ইসলাম ওরফে কানা নজরুল (২৫) নিহত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) ভোর তিনটা ৪০ মিনিটে উপজেলার আমানুল্যাপুর ইউনিয়নের জনকল্যাণ হাইস্কুল মাঠে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এসময় ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল,তিন রাউন্ড গুলি, একটি ধামা, তিনটি ছোরা ও পাঁচটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

নিহত নজরুল ছাত্রলীগ নেতা রাকিব হত্যা মামলার দুই নম্বর আসামি ছিল। নিহত নজরুল অভিরামপুর গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। এছাড়া, তার বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

বেগমগঞ্জ থানার ওসি হারুন অর রশিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার (১ মার্চ) রাতে আমানুল্যাপুর ইউনিয়নের পলোয়ান পুল বাজারে ছাত্রশিবির কর্মীরা হামলা চালালে ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হোসেন ও হাবিব নামে দুই জন গুলিবিদ্ধ হন।

তারা রনি, মনু ও রায়হান নামে তিন জনকে কুপিয়ে গুরুতর আহত করে। সোমবার (২ মার্চ) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাবিক হোসেন মারা যায়।

তিনি আরও জানান, এ ঘটনায় রাকিবের মায়ের দায়ের করা মামলার আসামিদের ধরতে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অভিযানে বের হয়।

এসময় আমানুল্যাপুর ইউনিয়নের জনকল্যাণ মাঠে শিবির ক্যাডার নজরুল ইসলাম ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।

পরে শিবির ক্যাডাররা পিছু হঠলে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় নজরুলকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০