সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

সেই মায়ের বিরুদ্ধে সন্তানদের বাবার মামলা

আকাশবার্তা ডেস্ক :

রাজধানীর খিলগাঁও থানার গোড়ানে দুই মেয়েকে গলাকেটে হত্যার ঘটনায় মায়ের বিরুদ্ধে মামলা করেছে সন্তানদের বাবা।

শনিবার (৭ মার্চ) রাতে দুই শিশুর বাবা মোজাম্মেল হক বিপ্লব বাদী হয়ে মামলা করেন বলে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, মামলায় শিশু দুটির মা আখতারুন্নেসা পপিকে একমাত্র আসামি করা হয়েছে। মামলার পর পরই হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ওই নারীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকালে রাজধানীর খিলগাঁও এলাকার দক্ষিণ গোড়ানের একটি বাসা থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশু দুটির নাম জান্নাত (১১) ও আলভি (৮)। দুই শিশুকে হত্যার পর তাদের মা আখতারুন্নেসা পপি আত্মহত্যার চেষ্টা করে।

পপির বাবা আবু তালেব বলেন, নিজের দুই মেয়ে শিশুকে হত্যা করেছে পপি। এরপর সে নিজেই নিজের শরীরে আগুন দিয়েছে।

নিহত শিশু দুটির নানা এও বলেন, শনিবার সকালে আমার মেয়ে পপির তার দুই কন্যা সন্তানকে নিয়ে আমার বাসায় এসে নাস্তা খাবার কথা ছিল। কিন্তু সকালে যখন তারা আসেনি, তখন তাকে ফোন দিতে দিতে অস্থির হয়ে যাই। সে ফোন রিসিভ করছিল না। মেয়ের বাসা আমার বাসার পাশেই এরপর সেখানে ছুটে যাই।

তিনি বলেন, মেয়ের বাসা ছয়তলা বাড়ির চারতলায়। ওই ফ্ল্যাটে গিয়ে দরজায় জোরে জোরে ধাক্কা দিলেও ভেতর থেকে কেউ সাড়া দিচ্ছিল না। পরে পাশের ফ্ল্যাটের মহিলারা এসে বলেন, রাতের বেলায় আপনার মেয়ে তার দুই মেয়েকে অনেক মারধর করেছেন। আমরা চিৎকার শুনেছি। একপর্যায়ে আমরা দরজা ধাক্কা দিলে আপনার মেয়ে দরজা একটু খুলে বলেন, কিছু হয়নি, আপনারা ঘুমিয়ে পড়েন।

আবু তালেব বলেন, জোরে জোরে ধাক্কা দিতে থাকলে কিছুক্ষণ পরে গায়ে কম্বল ঝরানো অবস্থায় দরজা খুলে পপি। খুলেই চিৎকার করে কান্না করতে করতে বলতে থাকে, বাবা আমার দুই মেয়েকে আমি হত্যা করেছি। পরে আমার নিজের গায়ে আমি নিজেই আগুন দিয়েছি।

আবু তালেব আরও বলেন, আমার মেয়ের বাসা থেকে কিছুটা দূরে আমার বাসা। গোড়ান হাজি মসজিদ এলাকায় থাকি। শুক্রবার বিকেলে তারা আমার বাসায় এসেছিল। তখন আমি বললাম সকালে এসে আমার বাসায় তোরা নাস্তা খাবি। পপি বলল, ঠিক আছে বাবা আসবো। তারপরে তার জামাইয়ের সঙ্গে ফোনে ব্যাপক ঝগড়া হয়েছে। আমি বললাম কী নিয়ে ঝগড়া। সে বলল, নানারকম বকাবকি করে সে আমাকে।

এদিকে ঢাকা মেডিকেল ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, পপির পা ও হাত মিলিয়ে দেহের ১৮ শতাংশের মতো পুড়েছে। পুলিশ প্রহরায় তিনি এখন চিকিৎসাধীন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930