মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে চোরাইকৃত একটি মোটরসাইকেল, ১৭টি মোবাইল ফোন, ৮টি ডিজিটাল নম্বরপ্লেট ও মোটরসাইকেল চুরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।

গ্রেপ্তারকৃতরা হলো- লক্ষ্মীপুরের বাসিন্দা পারভেজ, মিঠু, ইসমাইল ও রাব্বি এবং চাঁদপুরের বাসিন্দা রাসেল ও জিল্লুর। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, খুন, অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

সংবাদ সম্মেলনে ড. এএইচএম কামরুজ্জামান বলেন, ‘জেলা পুলিশের একাধিক চৌকস টিম লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল, ৮টি ডিজিটাল নম্বরপ্লেট ও মোটরসাইকেল চুরির বেশ কিছু সরঞ্জামসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ছিনতাইকৃত ১৭টি মোবাইল ফোনসহ আরো দুজন গ্রেপ্তার হয়।’

তিনি সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো এবং বিআরটিএ কার্যালয়ে ডিজিটাল নম্বর প্লেটগুলো সনাক্ত করতে ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিকে উদ্ধারকৃত মোটরসাইকেলটির মালিক মোসাদ্দেক হোসেন বাবর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সফল এই অভিযানের জন্য পুলিশ সুপার ও জেলা পুলিশের সংশ্লিষ্ট সদস্যদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ‘স্বাভাবিকভাবে পুলিশের প্রতি মানুষের নেতিবাচক মনোভাব থাকলেও পুলিশ জনগণের বন্ধু। জনগণের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশের ভূমিকা অনস্বীকার্য। আমি পুলিশ সদস্যদের আন্তরিকতা ও সক্রিয়তাকে সাধুবাদ জানাই।’

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, আনোয়ার হোসেন, মংনেথোয়াই মারমা, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোসলেহ উদ্দিন প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০