সর্বশেষ:

করোনার তথ্য গোপন করলে মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক :

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রাণঘাতী এ ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে কেউ যদি ইচ্ছাকৃতভাবে আক্রান্ত হয়ে তথ্য গোপন করে তাহলে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছে চীনের আদালত।

চীনের সংবাদ মাধ্যম বেইজিং ডেইলি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বার্তা সংস্থা ডিপির খবরে বলা হয়েছে, কেউ যদি করোনাভাইরাসের উপসর্গ গোপন করে তাহলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে। চীনের একটি আদালত এমন নির্দেশনা দিয়েছে। শনিবার চীনের আদালতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাইরাসের তথ্য লুকালে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

স্থানীয় সংবাদপত্র বেইজিং ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে কেউ ভাইরাসটি ছড়াতে সহযোগিতা করলে তাকে মানুষের নিরাপত্তা হুমকিতে ফেলার অপরাধে অভিযুক্ত করা যাবে। গুরুতর ক্ষেত্রে নির্দেশনা অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে।

এদিকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনও একটি নতুন নির্দেশনা দিয়েছে। সেখানে জ্বর, কাশি অথবা অন্য কোনো রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমানে ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930