সর্বশেষ:

রায়পুর প্রেসক্লাবের নির্বাচনে মিন্টু সভাপতি, আনোয়ার সম্পাদক

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাবের ২০২০ সনের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে মাহবুুবুল আলম মিন্টু (দৈনিক দিনকাল) সভাপতি ও আনোয়ার হোসেন ঢালী (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) রাতে শহরের জনতা সুপার মার্কেটে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে কার্যকরি কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের ২৪ জন সদস্যের মধ্যে ২৩ জন সদস্য গোপন ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পদের মধ্যে সহ-সভাপতি পদে মিজানুর রহমান মোল্লা (দৈনিক সমকাল), আবদুল করিম (দৈনিক ভোরের ডাক), যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহেল আলম (দৈনিক আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হোসেন সজিব (দৈনিক ভোরের পাতা), অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ (দৈনিক আমার সংবাদ), সদস্য পদে কাজী জামশে^দ কবির বাক্কি বিল্লাহ (দৈনিক সংবাদ), মোস্তফা কামাল (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), মো. কামাল উদ্দিন (দৈনিক নয়াদিগন্ত), আব্দুল লতিফ (দৈনিক মানবজমিন), নুরুল আমিন ভূঁইয়া দুলাল (দৈনিক মানবকন্ঠ), মুকুল পাটওয়ারী (দৈনিক যায়যায়দিন), এম আর সুমন (দৈনিক ইত্তেফাক) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে কাজী জামশেদ কবির বাক্কি বিল্লাহ (দৈনিক সংবাদ), সদস্য হিসেবে মিজানুর রহমান মোল্লা (দৈনিক সমকাল), মোস্তফা কামাল (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) দায়িত্ব পালন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোতা মিয়া, ওসি (তদন্ত) শিপন বড়–য়া, আ.লীগ নেতা আনসার উল্লাহ, বিভিন্ন সাংবাদিক ক্লাবের সভাপতি সম্পাদক প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930