মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংয়ের লিডারসহ ৪ সদস্য গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এক লিডারসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে নিজ নিজ এলাকায় চাঁদাবাজি, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।

বুধবার সদর উপজেলার চন্দ্রগঞ্জ, দিঘলী ও রায়পুর উপজেলার চরআবাবিল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- চন্দ্রগঞ্জ ইউপির বসুদুহিতা গ্রামের খোরশেদ আলমের পুত্র শাহপরান শাকিল (২৮), পশ্চিম দিঘলী গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র ইয়াছিন আরাফাত অপু (১৯), পূর্ব দিঘলী গ্রামের মোসলেহ উদ্দিনের পুত্র রাকিব হোসেন (২১) ও রায়পুরের চরআবাবিল গ্রামের সৈয়দ সরদারের পুত্র বিপ্লব হোসেন মুরু (৩২)।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মোক্তার হোসেন জানিয়েছেন, গ্রেপ্তারকৃত শাকিল, অপু, রাকিব ও বিপ্লবের বিরুদ্ধে তাদের নিজ নিজ এলাকায় চাঁদাবাজি, ইভটিজিং নানা ধরণের অপরাধের সাথে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রমাণ পাওয়ায় ডিবি পুলিশের একদল সদস্য বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০