বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ইং ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের

করোনা : ১০০ কোটি মানুষ আজ গৃহবন্দী

আকাশবার্তা ডেস্ক :

পুরো বিশ্বে এখন ভয়ঙ্কর এক আতঙ্কের নাম করোনা। এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৭ হাজার ৬২৫ জন। এর মধ্যে মারা গেছেন ১৩ হাজার ৫০ জন।

চিকিৎসার মধ্যেমে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ হাজার ৭৯৭ জন রোগী। চিকিৎসাধীন ১ লাখ ৯৮ হাজার ৭৭৮ জন। এদের মধ্যে অন্তত ৯ হাজার ৩০০ জনের অবস্থা সঙ্কটাপন্ন।

এদিকে এই ভাইরাসের শঙ্কায় ১০০ কোটির মত মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে। এছাড়া করোনার ঝড়ে বিশ্বের ৩৫ টি দেশ লকডাউন হয়েছে। বন্ধ রয়েছে সীমান্তে চলাচল।

এদিকে বিশ্ব নেতারা এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেও ইউরোপের দেশগুলোতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

শনিবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ কঠিন সময়ের জন্য প্রস্তুতি নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন্।

ফ্রান্সে হুট করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬২ জনে। করোনার প্রভাব পড়েছে আন্তজার্তিক স্পোর্টস ক্যালেন্ডারেও। করোনার প্রভাবে জাপানে অলিম্পিকের আয়োজিত টোকিও গেইম ২০২০ স্থগিত করা হয়েছে।

এদিকে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় শনিবার এক সংবাদ সম্মেলনে মার্কিনিদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ভবিষ্যতে জরুরী পরিস্থিতির জন্য ১ লাখ কোটি অর্থের প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র।

চীনে তিনদিনের মত করোনায় আক্রান্তের সংখ্যা শুন্য হলেও রোববার আবারও নতুন করে আক্রান্তের খবর পাওয়া গেছে।

ফ্রান্স, স্পেন,ইতালিতে বাড়ির বাইরে বের হলে জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে। ভারতে জনতা কারফিউ জারি করা হয়েছে। মধ্যপ্রাচ্যেও করোনা তার থাবা বসিয়েছে। ইরানে শনিবার নতুন করে ১২৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে আফ্রিকাতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১