বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জে ২৪ ব্যবসায়ীর ৯১ হাজার টাকা জরিমানা

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

নিত্যপণ্যের দাম বৃদ্ধি করায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ২৪টি প্রতিষ্ঠানের ৯১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। রবিবার রাতে চন্দ্রগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শফিকুর রিদোয়ান আরমান শাকিল। এসময় স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলসহ জেলা মার্কেটিং অফিসের কর্মকর্তা ও চন্দ্রগঞ্জ থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন।

উপজেলা পরিষদের অফিস সহকারী প্রদীপ চক্রবর্তী জানিয়েছেন- করোনাভাইরাস সংক্রমনের সুযোগকে কাজে লাগিয়ে নিত্যপণ্যের দাম বৃদ্ধি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধভাবে সরকারি রাস্তা দখল করে দোকান বসানো, লাইসেন্স ও অনুমোদনহীন গ্যাস সিলিন্ডার বিক্রি, ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যসামগ্রী বিক্রি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯, বাংলাদেশ গ্যাস আইন অনুযায়ী ২৪টি প্রতিষ্ঠানের ৯১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও একই অপরাধ করলে আরো কঠোর আইনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে ব্যবসায়ীদের সতর্ক করে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০