মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

করোনাভাইরাস : সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

তবে খোলা থাকবে হাসপাতাল ও জরুরি সেবা।  এছাড়া বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে মন্ত্রিপরিষদ সচিব এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, মঙ্গলবার থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য এ সহায়তা করবে সশস্ত্র বাহিনী।

এ ঘোষণার ফলে একাটানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারিরা। কারণ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে সরকারি ছুটি। ২৭ ও ২৮ মার্চ শুক্র ও শনিবার ছুটি।

আগামী ২৯ মার্চ থেকে ২ এপ্রিল সাধারণ ছুটি। আর ৩ ও ৪ এপ্রিল শুক্র ও শনিবার ছুটি। ৫ এপ্রিল থেকে আবার অফিস শুরু হবে।

বাংলাদেশে করোনা ভাইরাসের রোগী শনাক্ত হওয়ার পরই সাধারণ ছুটির ঘোষণা দেয়া হল।

উল্লেখ্য, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৪ হাজার ৭৪৬ জন। আর করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪১ হাজার ৩২৯ জন। এর মধ্যে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৩  জন। তিনজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০