সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

করোনা : ঘরে ঘরে লাশ পাচ্ছে স্পেনের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক :

ঘরে ঘরে লাশ পাচ্ছে স্পেনের সেনাবাহিনীর সদস্যরা । কিছু বয়স্ক মানুষ একেবারেই শেষ পর্যায়ে, কিছু ক্ষেত্রে বিছানাতেই মৃত অবস্থায় পাওয়া গেছে বলে স্পেনে সেনাবাহিনীর দাবি।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শেষকৃত্য সম্পন্ন না হওয়া মারা যাওয়া ব্যক্তিদের হিমাগারে সংরক্ষণ করা হবে। তবে বিছানায় উদ্ধারকৃত লাশগুলোকে সেভাবেই রেখে দেয়া হয়েছে। শেষকৃত্য সম্পন্নকারী কর্মীরা এসে যথাযথভাবে ব্যবস্থা নিবে।

জানা গেছে, স্পেনের মাদ্রিদ শপিং সেন্টারটি সাময়িকভাবে মর্গে পরিণত করা হয়েছে। বর্তমানে সে দেশের সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত (যেখানে মরদেহ পাওয়া গেছে) বাড়িগুলো জীবাণুমুক্ত করার কাজ করছে। পুরো স্পেনে বিভিন্ন স্থানে বাড়িতে বাড়িতে তল্লাশি চালিয়ে বয়স্কদের মরদেহ পড়ে থাকতে দেখেছে সেনা সদস্যরা।

স্পেনের প্রতিরক্ষামন্ত্রী মার্গারিটা রবলস বলেন, অভিযানের সময় সেনাবাহিনী দেখেছে, কিছু বয়স্ক ব্যক্তি বাড়িতে একেবারে পরিত্যক্ত অবস্থায় আছে। কখনো কখনো তাদেরকে বিছানায় মরে পড়ে থাকতে দেখা যাচ্ছে। এ ধরনের ঘটনার জেরে তদন্তের আহ্বানও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, স্পেনে এখন পর্যন্ত দুই হাজার একশ ৮২ জন মারা গেছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে চারশ ৬২ জন মানুষ মারা গেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930