সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

বেগমগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে র‌্যালি, আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি :

র‌্যালি, আলোচনা সভা, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার (৩ মে) নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১টায় চৌমুহনী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি আশরাফ ছিদ্দিকী বাবু।

প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াকুব নবী ইমনের সঞ্চালনায় সভায় বেগমগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার, চৌমুহনী পৌরসভার প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, চৌমুহনী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমএম রফিজুল হক, আমিরুল ইসলাম হারুন, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, বর্তমান সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, সহ-সাধারণ সম্পাদক মো. মজিদুল ইসলাম, সাবেক সহ-সাধারণ সম্পাদক মানিক ভূঁইয়া, কোষাধ্যক্ষ আবদুর রহিম, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক আনোয়ার পারভেজ, কার্যনির্বাহী সদস্য কবির আহমদ ফারুক, হারুন অর রশিদ রাজিব, ফয়জুল ইসলাম জাহানসহ অন্যান্য সদস্য ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় নোয়াখালী সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ চৌমুহনী প্রেসক্লাবের কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক ও যুগ্ম সম্পাদক এম জি বাবর।

বক্তারা সারাদেশে সাংবাদিক খুন, গুম, নির্যাতন, নতুন সময় ডটকমের নির্বাহী সম্পাদক আহমেদ রাজুসহ অন্যান্য সাংবাদিকদের মিথ্যা মামলায় হয়রানির বিরুদ্ধে কঠোর হুশিয়ারী উচ্চারণ করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930