মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন

‘ছুটির মধ্যে চুরি-ডাকাতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক’

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ঘোষিত সরকারি ছুটির মধ্যে চুরি-ডাকাতি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৭ মার্চ) বেলা সোয়া ১১টায় ধানমন্ডিতে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সচেতন রয়েছেন। তারা জনগণকে উদ্বুদ্ধ করছেন। যাতে চুরি-ডাকাতি না হয়, সেজন্য চোখ-কান খোলা রেখে কাজ করছেন।’

তিনি আরো বলেন, ‘এ বিষয়ে জনগণ সচেতন হয়েছে। আমি আশা করি, আমরা এভাবে সচেতন থাকলে, আমাদের দেশে করোনার বিস্তার ইউরোপের দেশগুলোতে যতটা হয়েছে তেমনটা হবে না’।

এসময় জনগণের প্রতি আহ্বান জানিয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আপনারা যার যার বাসায় অবস্থান করুন। নিজেকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। হাত ধুয়ে নিন। পরিষ্কার-পরিচ্ছন্নতা তো আমাদের ঈমানের অঙ্গ।

রাস্তাঘাটে কেউ যাতে বের না হন, অহেতুক যেন কেউ ভিড় না করেন, জনসমাগম না হয় সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা সেগুলো মেনে জনগণকে উদ্বুদ্ধ করছে।

করোনা ভাইরাস মোকাবেলায় বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, ‘এনজিওগুলো নিজ উদ্যোগে যে কাজ করছে সেজন্য তাদের ধন্যবাদ জানাই। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৪ ঘণ্টা সেল খোলা রয়েছে।

সড়কে যারা বের হচ্ছে তাদের নিষেধ করবেন, যাতে তারা বের না হয়। অহেতুক যেন ভিড় না করেন, অহেতুক জনসমাগম যাতে না হয়। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সে বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। তারা জনগণকে উদ্ভুদ্ধ করছে। এই নির্দেশনা যেন সবাই মেনে চলেন।’

জনগণ আগের চেয়ে সচেতন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দেখুন ধানমন্ডি দাঁড়িয়ে আছি এই এলাকার সড়কে কেউ নেই। আমরা যদি এভাবে সবাই সচেতন থাকি তাহলে আমাদের দেশে ইউরোপের মতো সংক্রমণ হবে না।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০