সর্বশেষ:

করোনা আক্রান্ত নন স্বাস্থ্যমন্ত্রী, বললেন নিজেই

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক জানিয়েছেন, আমি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হইনি। আইইডিসিআরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোববার (২৮ মার্চ) দুপুরে বাসা থেকে যুক্ত হয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমি করোনায় আক্রান্ত নই। টেস্ট করেছি, তবে কোয়ারেন্টাইনে নেই। এ মুহূর্তে সবাই যেভাবে রয়েছেন, আমিও সেভাবে আছি।

স্বাস্থ্যমন্ত্রী ড. জাহিদ মালেক আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে ৩ লাখ পিস পিপিই (পারসোনাল প্রোটেকশন ইকুপমেন্ট) দেয়া হয়েছে। এছাড়াও ব্যক্তি উদ্যোগেও অনেক পিপিই দেয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, কারো সর্দি বা কাশি হলেই তিনি করোনা আক্রান্ত এ কথা ঠিক নয়। আপনারা চিন্তিত না হয়ে প্রয়োজনীয় পরামর্শ নেন।

এদিকে আজও ব্রিফিংয়ের শুরুতে বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত এবং নতুন কেউ মারা যাননি বলে জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৭৪০ জন। মারা গেছেন ৩০ হাজার ৮৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ১৮৩ জন।

বর্তমানে ৪ লাখ ৯০ হাজার ৬৭৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ৪১৭ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৫ হাজার ২০৭ জনের অবস্থা শঙ্কটাপন্ন। বাংলাদেশে এখন পর্যন্ত ৫ জন করোনায় মারা গেছেন। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ৪৮ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930