সর্বশেষ:

লকডাউনে বাড়ি ফিরতে মৃত্যুর নাটক, পরে যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে অচল পুরো বিশ্ব। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক থেকে কোনভাবেই পিছিয়ে নেয় ভারতও। বিশ্বের অন্যান্য দেশের মতো সেখানেও প্রতিনিয়ত বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

এই কারণে নড়েচড়ে বসেছে ভারতের প্রশাসনও। করোনা ভাইরাস মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছে নরেন্দ্র মোদি সরকার। দেশটিতে এখন চলছে ২১ দিনের লকডাউন। এ জন্য অনেকেই আটকে আছেন নিজ এলাকার বাইরে বিভিন্ন জায়গায়।

এই পরিস্থিতির মধ্যেও বাড়ি ফিরতে এবং স্বজনদের পাশে থাকতে মরিয়া এক ব্যক্তি নিজের মৃত্যু নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায়।

হাকাম দিন নামে ওই ব্যক্তি গত সপ্তাহে আহত অবস্থায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। তার চিকিৎসা শেষ হওয়ার আগেই ভারতে লকডাউন চালু হয়। চালু হওয়ার পর সারা ভারতে লকডাউন শুরু হয়।

মূলত ওই ব্যক্তি নিজের চিকিৎসার পর সুস্থ হয়েও বাড়ি ফিরতে পারছিলেন না লকডাউনের জন্য। এর পর মৃতের অভিনয় করে অভিনব পন্থা অবলম্বন করেন হাকাম দিন। আরও তিনজনের সঙ্গে আলাপ আলোচনা করে বের করেন ভুয়া ডেথ সার্টিফিকেট। নিরাপদে অ্যাম্বুলেন্সে বাড়ি ফেরার জন্য ওই উপায় বের করেন তারা।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। কিন্তু মাঝপথে বিপত্তি বাধায় পুলিশ। পুলিশের একটি দল মাঝ রাস্তায় অ্যাম্বুলেন্স আটকে খোঁজ খবর করতে গিয়ে সামনে আসে সত্য বিষয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় হাকাম দিনসহ বাকি তিনজনকে। তাদের আপাতত পাঠানো হয়েছে কোয়ারান্টাইনে। সেখানে মিনিমাম ১৪ দিন থাকতে হবে তিনজনকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930