সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরে করোনা উপসর্গে দুই শিশুর মৃত্যু, ৯টি পরিবার লকডাউন

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের কমলনগরে করোনা উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ২টি বাড়ির ৯টি পরিবারকে লকডাউনে রাখা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

শুক্রবার রাতে উপজেলার তোরাবগঞ্জ গ্রামে দুইবছর তিন মাস বয়সী এক শিশু খিঁচুনী ও শ্বাসকষ্ট নিয়ে মারা যায়।

অপরদিকে একই উপজেলার চরমার্টিন গ্রামে ৯নং ওয়ার্ডে ৫ বছরের এক বাচ্চা জ্বর ও শ্বাসকস্ট নিয়ে শনিবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, করোনা উপসর্গ থাকায় তাদের দুইজনেরই মৃতদেহের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বুঝা যাবে তারা করোনা আক্রান্ত ছিলো কীনা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930