সর্বশেষ:

করোনাভাইরাস নিয়ে গুজব, আইনজীবী রিমান্ডে

আকাশবার্তা ডেস্ক :

সামাজিক মাধ্যম ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আবু বকর সিদ্দীকি নামের এক আইনজীবীর এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (৫ এপ্রিল) পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। ঢাকার মহানগর হাকিম রাজেশ চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

বিষয়টি পল্টন থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মোতালেব হোসেন সাংবাদিকদের জানান।

শনিবার (৪ এপ্রিল) রাজধানীর উত্তর বাড্ডা এলাকা থেকে আবু বকর সিদ্দীকিকে আটক করে সিআইডির সাইবার পুলিশের একটি দল। আবু বকর নিজেকে অ্যাডভোকেট হিসেবে পরিচয় দেন।

জানা যায়, তিনি ব্রাহ্মবাড়িয়ার ভাদুঘর এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।

পুলিশের প্রতিবেদনে জানা যায়, তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাংক এনজিওর ছয় মাসের লোনের কিস্তি স্থগিত, করোনার মাত্রা এতটাই ভয়াবহ যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে মানুষ’ এসব ফেসবুকে পোস্ট করেন।

এছাড়া তিনি সেতুমন্ত্রীর বিরুদ্ধে গুজব ছড়িয়েছেন, পুলিশের পুরোনো একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছেন। সেই সঙ্গে আরও অনেক মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়িয়েছেন বলে পুলিশ প্রতিবেদনে উল্লেখ্য করা হয়।

এ ঘটনায় রাজধানীর পল্টন থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930