সর্বশেষ:
সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

রামগতিতে চিংড়ি পোনা ছিনতাইয়ের ঘটনায় ইউপি সদস্য গ্রেফতার

আকাশবার্তা ডেস্ক : 

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ড ও মৎস্য কর্মকর্তার ওপর হামলা চালিয়ে জব্দকৃত প্রায় ১০ লাখ চিংড়ি পোনা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় ইউপি সদস্য মো. মিল্লাত হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ মে ) দুপুরে উপজেলা ওঁচখালী থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিল্লাত চরআলগী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)।

পুলিশ ও কোস্টগার্ড জানায়, গত ২ মে মঙ্গলবার রাতে রামগতি উপজেলা বিবিরহাট গাবতলী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ চিংড়ি পোনা জব্দ করে কোস্টগার্ড। পরে জব্দকৃত চিংড়ি পোনা মেঘনা নদীতে অবমুক্ত করার সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে চিংড়ি পোনা ছিনিয়ে নিয়ে যায়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ইটের আঘাতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামাল হোসেন, কোস্টগার্ড সদস্য আহসান হাবিব, আহসান আলী ও নৌকার মাঝি নুরআলম আহত হন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কোস্টগার্ড ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরদিন বুধবার (৩ মে) রামগতি কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার তসলিম উদ্দিন বাদি হয়ে অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031