সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

মাত্র ৭ দিনে করোনামুক্ত জাপানি ওষুধে!

আন্তর্জাতিক ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস বা কোভিড-১৯ এর প্রতিষেধক উদ্ভাবনে গবেষণা চলছে বিভিন্ন দেশে। এর মধ্যে জাপানের তৈরি একটি ওষুধ আশার আলো দেখিয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।

সম্প্রতি করোনাভাইরাসের চিকিৎসায় জাপানের ‘আভিগান’ নামের একটি ওষুধ সাফল্য এনে দিয়েছে।

একদল জাপানি গবেষক এমন দাবি করে জানিয়েছে, মাত্র সাত থেকে নয় দিনে একজন রোগী সুস্থ হয়ে যেতে পারেন এই ওষুধ গ্রহণের মাধ্যমে।

জাপানের গবেষকরা ওষুধটি ১২০ জন রোগীর ওপর এটি প্রয়োগ করেছেন। এর মধ্যে ৩০ বছর বয়সী এক রোগীর ওপর আভিগান প্রয়োগ করার পর তিনি মাত্র ৭ দিনে সুস্থ হয়ে উঠেছেন।

তবে আভিগানের সঙ্গে তারা আরেকটি ওষুধ প্রয়োগ করেছেন। জাপানের চিকিৎসায় চলমান ওরভোসকো নামের ওষুধের সঙ্গে আভিগানের যৌথ প্রয়োগ করেন একজন মধ্যবয়সী রোগীর ওপর। তিনি মাত্র ৯ দিনে সুস্থ হয়ে গেছেন।

গবেষক দল আরও বলছে, সন্তানসম্ভবা নারীদের এ ওষুধ প্রয়োগে নেতিবাচক ফলাফল আসতে পারে, তাই তাদের উপর এটি প্রয়োগ করা হয়নি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930