বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

২শ’ টাকার জন্য সন্তানকে বিক্রি করলেন মা!

আন্তর্জাতিক ডেস্ক :

মাত্র ২০০ টাকার জন্য এক মায়ের বিরুদ্ধে কোলের শিশুকে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাটি ঘটেছে ভারতের ত্রিপুরার লক্ষ্মীপুর গ্রামে। শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে আনার চেষ্টা করছে চাইল্ড লাইন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দারিদ্রসীমার নিচে বসবাস করছেন খনজয় রেয়াং ও তার পরিবার। দু’বেলা দুমুঠো খাবারও জুটেনা তাদের। এই পরিস্থিতিতে নিজের সন্তানকে মানুষ করে উঠতে পারছিলেন না তারা। অবশেষে পেট চালানোর জন্য মাত্র ২০০ টাকার বিনিময়ে কোলের শিশুকে বাবলা নামে এক অটোচালকের কাছে বিক্রি করে দেন রেয়াঙের স্ত্রী।

ঘটনাটি সামনে আসতেই সেই গ্রামের পঞ্চায়েত প্রধান রেয়াং ও তার স্ত্রীকে ডেকে পাঠান। খবর পায় পুলিশ ও চাইল্ড লাইন। নিজেদের ভুল বুঝতে পেরে শিশুটিকে ফিরিয়ে আনতে চাইছে তার মা ও বাবা। পুরো পরিস্থিতির জন্য শিশুটির মাকে দায়ী করেছে তার বাবা।

উল্লেখ্য, এই নিয়ে গত এক মাসে ত্রিপুরাতে শিশু বিক্রির দুইটি ঘটনা ঘটলো।

সূত্র : জি নিউজ২৪

 

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০