মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

লক্ষ্মীপুর জেলা লকডাউন ঘোষণা : জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লক্ষ্মীপুর জেলাকে অনির্দিষ্টকালের জন্য লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছে, করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল  । সোমবার (১৩ এপ্রিল) সকাল ৬টা থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হবে।

রবিবার জারি করা গণবিজ্ঞপ্তি (..৪০৬/২০) থেকে জানা যায়, করোনাভাইরাস প্রতিরোধে করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধসংক্রান্ত জেলা কমিটির সিদ্ধান্তে জেলাকে লকডাউন ঘোষণা করা হলো। জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সড়ক ও নৌপথে অন্য জেলা থেকে লক্ষ্মীপুর জেলায় কেউ প্রবেশ করতে কিংবা অন্য জেলায় কেউ গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় আসা-যাওয়া করা যাবে না।

গণবিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সব ধরনের গণপরিবহন, জনসমাগম আগের নিয়মে বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ ইত্যাদি এর আওতার বাইরে থাকবে। জনসাধারণের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আগে জারি করা আদেশ বলবৎ থাকবে।

 আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রবিবার (১২ এপ্রিল) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩২ বছর বয়সি ওই ব্যক্তি ঢাকায় তৈরি পোশাক কারখানায় কাজ করতো। জ্বর ও কাশিতে আক্রান্ত হয়ে তিনি নিজ গ্রামের বাড়ি আসেন। ৮ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে টেস্টে পাঠানোর পর ফলাফল পজেটিভ আসে।

এ ঘটনায় রবিবার উপজেলার লামচর ইউনিয়ন এবং দরবেশপুর ইউনিয়নের একটি বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। আক্রান্ত ব্যক্তিকে শনিবার (১১এপ্রিল) রাতেই ঢাকাস্থ কুয়েত-মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০