মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

করোনাভাইরাস : আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত বেড়ে ১০১২

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ২০৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। এক দিনে এটাই সর্বোচ্চ শনাক্ত। এসময় মারা গেছেন ৭ জন।

এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২। আর মৃত্যু বেড়ে হয়েছে ৪৬।

মঙ্গলবার (১৪ এপ্রিল) করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে আইইডিসিআর।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এরপর থেকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

আইইডিসিআর জানায়, গত ২৪ ঘণ্টায় ২০৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১২ জন। গত ২৪ ঘণ্টায় এই প্রাণঘাতি ভাইরাসে মারা গেছে ৭জন।

এর ফলে নিহতের সংখ্যা দাঁড়াল ৪৬ জনে। সুস্থ হয়েছে মোট ৪২ জন বাসায় ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৯০৫ জনের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০