মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

একদিনে করোনায় ৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০৬

আকাশবার্তা ডেস্ক :

বাংলাদেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।এদের মধ্যে ৬ জন ঢাকার, দু’জন নারায়ণগঞ্জের এবং একজন সাভারের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৪ জনে।

একইসময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৬ জন। এ নিয়ে সারাদেশে মোট ২১৪৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

শনিবার (১৮ এপ্রিল) আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে এ স্বাস্থ্য ব্রিফিং হয়।

গত এক দিনে সুস্থ হয়ে উঠেছেন আরও ৮ জন। এ পর্যন্ত মোট ৬৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ১৫ জনের মৃত্যু হয়। আর আক্রান্ত শনাক্ত হয় ২৬৬ জনের।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে চার জন। ৫১-৬০ বছরের মধ্যে আছেন একজন, ৪১-৫০ বছর বয়সের মধ্যে আছেন দু’জন, ৩১-৪০ বছর বয়সের মধ্যে একজন এবং আর একজনের বয়স জানা যায়নি।

তিনি জানান,গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ১৯০ জনের। নতুন শনাক্ত রোগীদের বয়স, ২১-৩০ বছরের মধ্যে ২৭ ভাগ, ৩১-৪০ বছরের মধ্যে ২২ ভাগ, ৪১-৫০ বছরের মধ্যে ১৯ ভাগ। আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও ৩৮ ভাগ নারী।

নতুন আক্রান্তদের এলাকাভিত্তিক হিসাবে দেখা গেছে, সব থেকে বেশি আক্রান্ত ঢাকা শহরে, এরপরে রয়েছে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ বলে জানান আইইডিসিআর পরিচালক।

প্রসঙ্গত, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যু হয়। এর পর থেকে প্রতিদিনিই দেশে করোনাভাইরাসে আক্রান্তে হয়ে মানুষ মারা যাচ্ছে। সেইসঙ্গে বাড়ছে রোগীর সংখ্যাও।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০