বুধবার ৩রা জুন, ২০২৬ ইং ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিগগিরই নবম ওয়েজ বোর্ড গঠন : হাসানুল হক ইনু

আকাশবার্তা ডেস্ক :

শিগগিরই সাংবাদিকদের জন্য নবম ওয়েজ বোর্ড গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। রোববার জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে হুইপ মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। যদিও ওই কমিটিতে এখনো মালিকপক্ষের কোনো প্রতিনিধির নাম দেওয়া হয়েনি। মালিকপক্ষের প্রতিনিধির নাম দেওয়ার পর মালিক, সাংবাদিক ও শ্রমিক পক্ষ মিলে বর্তমান বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নবম ওয়েজ বোর্ড গঠন করা হবে।

তিনি আরো বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নের ক্ষেত্রে মালিক ও শ্রমিকদের পদক্ষেপ নিতে হবে। সরকার মধ্যস্থতা করবে মাত্র। মালিকপক্ষের সঙ্গে সমন্বয় করে খুব শিগগিরই ওয়েজ বোর্ড গঠন করা হবে।

অপর এক প্রশ্নের জবাবে ইনু জানান, দেশে বর্তমানে দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈ-মাসিক ও ষান্মাষিক মিলিয়ে নিবন্ধিত মোট ২ হাজার ৮৫৫টি পত্রিকা রয়েছে।

বরিশাল ৬ আসনের সংসদ সদস্য বেগম নাসরিন জাহান রত্নার এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে কিনা তা তদারকি করতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরকে সভাপতি করে ৯ সদস্যের মনিটরিং টিম গঠন করা হয়েছে। যারা সংবাদপত্রে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীদেরকে সর্বশেষ সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদ অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করছে কিনা তা তদারকি করছে। ইতোমধ্যে এ কমিটি বেশকিছু পত্রিকার অফিস পরিদর্শন করছে।

এর আগে বিকেল সোয়া ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০