সর্বশেষ:
লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ লক্ষ্মীপুরে বাজুসের দ্বি-বার্ষিক নির্বাচনে চলছে ভোট গ্রহণ চন্দ্রগঞ্জে ১২ মামলার পলাতক আসামি শাহাদাত গ্রেপ্তার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন

দেশের বাজারে কমলো সোনার দাম

আকাশবার্তা ডেস্ক :
কয়েক দফা বাড়ার তিন মাস পর দেশের বাজারে সোনার দাম কমলো। মানভেদে ভরিতে সর্বোচ্চ এক হাজার ১৬৬ টাকা কমেছে। নতুন মূল্য সোমবার থেকে কার্যকর হবে বলে রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটি সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে দাম কমানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের মূল্য নির্ধারণ করে বাজুস। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি ভরিতে সোনার দাম সর্বোচ্চ ৯৯২ টাকা বাড়ানো হয়েছিল।

নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভাল মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হয়েছে ৪৫ হাজার ৮৯৮ টাকা। সোমবার থেকে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৪৩ হাজার ৮৫৭ টাকা ও ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।

বর্তমানে ভরিপ্রতি এ দাম ২২ ক্যারেট ৪৭ হাজার ৬৪ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৯৬৫ টাকা ও ১৮ ক্যারেট ৩৯ হাজার ৪৮৩ টাকা। ভরিতে ২২ ক্যারেটে এক হাজার ১৬৬ টাকা, ২১ ক্যারেটে এক হাজার ১০৮ টাকা ও ১৮ ক্যারেটের ক্ষেত্রে ৮১৭ টাকা কমেছে।

সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম হবে ২৪ হাজার ৮৪৪ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ৬৬১ টাকা। এক্ষেত্রে দাম বেড়েছে ৮১৭ টাকা। সোনার সঙ্গে কমেছে রূপার দামও। বর্তমানে ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম এক হাজার ১০৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা কমে হয়েছে এক হাজার ৫০ টাকা।

প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ সোনা থাকে।

পুরোনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির সোনা। এ ক্ষেত্রে বিশুদ্ধ সোনার পরিমাণ নির্দিষ্ট করা নেই।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930