সর্বশেষ:

পাকিস্তানের প্রধানমন্ত্রী আইসোলেশনে

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি আইসোলেশনে গেছেন তিনি। জানা গেছে, দেশটির এক স্বনামধন্য ব্যক্তির সঙ্গে তার সাক্ষাত হয়। যিনি সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। তাই এই সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান।

এদিকে নিজের করোনা টেস্ট করাতেও সম্মত হয়েছেন ইমরান খান। চিকিৎসকরা এই তথ্য নিশ্চিত করেছেন।

গত সপ্তাহে ইদি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়সাল ইদি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি প্রধানমন্ত্রীর হাতে করোনাভাইরাস রিলিফ ফান্ডের জন্য এক কোটি রুপির একটি চেক তুলে দিয়েছিলেন। তবে পরবর্তীতে তার করোনা ধরা পড়ে।

ইমরানের খানের ব্যক্তিগত চিকিৎসক ডাঃ ফয়সাল সুলতান গণমাধ্যমকে বলেছেন, প্রধানমন্ত্রী করোনাভাইরাসের টেস্ট করাবেন।

তিনি বলেন, দেশের একজন দায়িত্ববান নাগরিকের কর্তব্য মেনে করোনাভাইরাসের পরীক্ষা করাবেন প্রধানমন্ত্রী ইমরান খান। আমরা প্রোটোকল মেনে চলবো এবং সে অনুযায়ী তাকে পরামর্শ দেবো।

প্রোটোকল অনুযায়ী কেউ করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে, তাকে সেলফ-আইসোলেশনে থাকতে হয়। তবে ইমরান খানকে যদি কোয়ারেন্টিনে যেতে হয়, তাহলে তিনি কিভাবে সরকার চালাবেন সেটা এখনও স্পষ্ট নয়।

এদিকে করোনায় আক্রান্ত হওয়া ফয়সাল ইদিও তার নিজ ফাউন্ডেশনের একটি বাড়িতে আইসোলেশনে আছেন বলে তার এক কর্মকর্তা জানিয়েছেন।

পাকিস্তানে বর্তমানে ৯ হাজার ৭৩৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২০৯ জনের ও সুস্থ হওয়া রোগীর সংখ্যা ২ হাজার ৭৩ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930