সর্বশেষ:

সাংবাদিকদের প্রণোদনার চিঠি ফিরিয়ে নিয়েছে প্রেস কাউন্সিল

আকাশবার্তা ডেস্ক :

জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকদের প্রণোদনা দিতে জেলা প্রশাসকদের চিঠি দেয়ার দুই দিনের মাথায় তা প্রত্যাহার করেছে নিয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

মঙ্গলবার (২১এপ্রিল) প্রেস কাউন্সিলের ওয়েবসাইটে কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. শাহ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ এপ্রিলের (প্রণোদনা সংক্রান্ত) পত্রটি অনিবার্য কারণে প্রত্যাহার করা হল। এ বিষয়ে পরবর্তী নির্দেশনা মন্ত্রণালয় থেকে জানানো হবে।

এ বিষয়ে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, মন্ত্রণালয় থেকেই পরবর্তী সিদ্ধান্ত বা পদক্ষেপ জানানো হবে।

১৯ এপ্রিলের ওই চিঠিতে স্থানীয় পর্যায়ের সংবাদকর্মীদের তালিকা করে প্রণোদনা দিতে জেলা প্রশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছিল প্রেস কাউন্সিল।

তাতে বলা হয়েছিল, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে উদ্ভূত পরিস্থিতিতে কিছু লোকজন অসহায় হয়ে পড়েছে। তাদের ঘরে খাবার পৌঁছে দিতে প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ তৈরির নির্দেশনা দিয়েছেন।

সাংবাদিকদের বিষয়ে চিঠিতে জেলা প্রশাসকদের বলা হয়, আপনি লক্ষ্য করবেন জেলা ও উপজেলা পর্যায়ে সাংবাদিক ও সংবাদ সংশ্লিষ্ট কর্মীরা করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে জরুরি তথ্য জানানোর জন্য জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছেন। তাই তাদের জন্যও প্রণোদনা প্রয়োজন।

এমতাবস্থায় আপনার জেলায় প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে সাংবাদিক ও সংশ্লিষ্টদের তালিকাভুক্ত করে প্রণোদনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930