মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

দেশে একদিনে মৃত্যু ৯, আক্রান্ত বেড়ে প্রায় ৫০০০

আকাশবার্তা ডেস্ক :

মহামারী আকারে ছড়িয়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৪০ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন করে আরো ৩০৯ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৪৯৯৮ জন করোনা রোগী শনাক্ত হলো।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৩১৮ জনের। এ ছাড়া এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল পর্যন্ত করোনা রোগে আক্রান্ত হয়েছেন বিশ্বের ২৮ লাখ ৩১ হাজার ৮৬০ জন। এদের মধ্যে বর্তমানে ১৮ লাখ ২৭ হাজার ৫৩২ জন চিকিৎসাধীন এবং ৫৮ হাজার ৫২৪ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০