মঙ্গলবার ২৩শে জুন, ২০২৬ ইং ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

‘সন্ধ্যার পরে কোথাও আড্ডা দিলেই আইনানুগ ব্যবস্থা’

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সামাজিক দূরত্ব ও লকডাউন নিয়ম ভেঙে অলিতে-গলিতে জমায়েত হচ্ছে, আড্ডা দিচ্ছে। আড্ডার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা যেখানেই তথ্য পাবো, সন্ধ্যার পরে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেবো।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে ‘নতুন দায়িত্বভার গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন,‘আড্ডা প্রিয়ংতার সংস্কৃতি বন্ধ করতে হবে। আমরা যেখানেই তথ্য পাবো, সন্ধ্যার পরে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। র‌্যাব টহল দেবে।’

তিনি বলেন, করোনার দুর্যোগ মুহূর্তে পণ্যবাহী যানবাহন চলাচলে সহযোগিতা করছে র‌্যাব। সবজিবাহী যানবাহন আসছে র‌্যাব সেখানে সহযোগিতা করছে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সবজির গাড়িতে মাদক আসছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে আটক করা হচ্ছে। আমাদের গোয়েন্দা টিমের সদস্যরা সক্রিয় রয়েছেন। সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে যদি মাদক সরবরাহের কোনও তথ্য থাকে তাহলে র‌্যাবকে জানান, দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

র‌্যাবের নতুন প্রধান বলেন, ‘জঙ্গি, মাদক, সন্ত্রাসী যতো অবৈধ কার্যক্রম রয়েছে তা দায়িত্বের সাথে নজরদারি করছে র‌্যাব। ইতিমধ্যে ৩২ জন জঙ্গি, ১০৮২ জন সাধারণ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বেশ কিছু মাদকের চালান এই করোনার প্রাদুর্ভাবের মুহূর্তেও আটক করেছি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০