সর্বশেষ:

গ্রামে থাকা শ্রমিকদের ঢাকায় আসা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশবার্তা ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গ্রামে থাকা শ্রমিকদের এখনই ঢাকায় আসতে দেয়া হবে না। শুধুমাত্র যারা ঢাকা আছেন, তারাই কাজে যোগ দিতে পারবেন। তাদের দিয়েই কারখানা চালু করা হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীতে বিজিএমই-বিকেএমইএর কর্মকর্তা এবং বাণিজ্য সচিবের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, গার্মেন্টস শিল্পের দুই বৃহৎ প্রতিষ্ঠান বিজিএমইএ ও বিকেএমইএ। এ কারণে তাদের অধীনে সুরক্ষা নিশ্চিত করে কারখানা চালু করা হচ্ছে। যারা ঢাকায় আছেন, তারাই কারখানার কাজে যোগ দেবেন।

ইতোমধ্যে ৯৭ শতাংশেরও বেশি কারখানা তাদের বেতন পরিশোধ করেছে। বাকিদেরও দেওয়া হবে। আর যারা ঢাকার বাইরে আছেন, তাদের আপাতত ঢাকায় আসার দরকার নেই। সব কারখানা খুললে পরে শ্রমিকরা ঢাকায় আসবেন।

তিনি বলেন, করোনাভাইরাসে সুরক্ষা নিশ্চিত করে শ্রমিকদের কারখানায় প্রবেশ করাতে হবে। মূলত জরুরী কিছু অর্ডার থাকায় সীমিত পরিসরে কারখানাগুলো খোলা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930