-
- আইন-আদালত, জাতীয়
- জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা : হাজিরা দিলেন খালেদা
- আপডেট : মে, ৮, ২০১৭, ৬:৫৮ পূর্বাহ্ণ
- 740 জন পড়েছেন
আকাশবার্তা ডেস্ক :
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিয়েছেন। সোমবার(০৮ মে) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার বকশীবাজার এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ভবনে সিনিয়র স্পেশাল জজ মো. কামরুল হাসান মোল্লা আদালতে তিনি হাজিরা দেন। খালেদা জিয়ার অন্যতম প্রধান আইনজীবী মো. সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র বলছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লার আদালতে বিচারাধীন। এই মামলা আত্মপক্ষ সমর্থনের শুনানির পর্যায়ে রয়েছে। ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জন। তারেক রহমানের বিরুদ্ধে ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আর ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আসামি হলেন খালেদা জিয়াসহ ৪জন।
সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।
এই বিভাগের আরও সংবাদ