মঙ্গলবার ২রা জুন, ২০২৬ ইং ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

লক্ষ্মীপুরে ৪ মাসের শিশুসহ করোনায় মোট আক্রান্ত ৪৩

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুর জেলায় ৪ মাসের এক শিশু ও একটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানসহ নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৩ জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে এ তথ্য জানান, জেলার সিভিল সার্জন ডা. আব্দুল গাফফার।
তিনি বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদর উপজেলার সোনাপুর গ্রামে ৪ মাসের শিশুসহ একই পরিবারের ৩ জন। অপরদিকে দিলশাদপুর গ্রামের একই গ্রামের ২ জন ও রামগতি উপজেলার একটি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন।

জেলায় ৪টি উপজেলায় করোনা রোগী শনাক্ত হলেও একমাত্র রায়পুর উপজেলায় এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়নি। ৪৩ জনের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, রামগঞ্জ উপজেলায় ১৬ জন, রামগতি ও কমলনগর উপজেলায় ৫ জন করে করোনা রোগী শনাক্ত হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০