সর্বশেষ:
তিন পরাশক্তির নেতা একই মঞ্চে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি মধ্যরাতে আটক চন্দ্রগঞ্জে বাড়ি যাওয়ার পথে স্কুল শিক্ষিকাকে মারধর করে স্বর্ণালংকার ছিনতাই মোটরসাইকেল ফেরত চাওয়ায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষণা, আনন্দ মিছিল লক্ষ্মীপুরে গুলি করে সন্ত্রাসী বাহিনীর প্রধানকে হত্যা লক্ষ্মীপুরে ৫ কোটি টাকা পাওনা আদায়ে ব্রিকফিল্ড মালিকের বিরুদ্ধে মানববন্ধন : চলছে সংস্কার কাজ মান্দারী ক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি বাবলু, সম্পাদক জাহিদ  লক্ষ্মীপুরে যুবলীগ নেতাকে মব করে অপহরণ, ছাত্রদল নেতা আটক লক্ষ্মীপুরে বাজুসের নির্বাচনে চেয়ারম্যান সমীর, সেক্রেটারী পলাশ

খুলছে মসজিদে হারাম ও নববী, শুরু হবে হজও

আন্তর্জাতিক ডেস্ক :

মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববী শিগগিরই খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার। দ্রুত সময়ের মধ্যে হজও শুরু হবে বলে জানিয়েছেন পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট ড. আব্দুলরহমান আল-সুদাইস।

আগামী জুলাই মাসের শেষ দিকে শুরু হবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা। তবে করোনাভাইরাসের কারণে হজের নিবন্ধনসহ বিভিন্ন কার্যক্রম এখনো বন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমদের হজে অংশগ্রহণের বিষয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট ড. আব্দুলরহমান আল-সুদাইস জানান, দ্রুত সময়ের মধ্যে হজও শুরু হবে। এছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববী শিগগিরই খুলে দেয়া হবে।

সৌদি সরকারের মক্কা ও মদিনাবিষয়ক অধিদপ্তরের প্রেসিডেন্ট এবং মসজিদুল হারামের প্রধান খতিব শাইখ ড. আবদুর রহমান সুদাইস জানান, খুব শিগগিরই মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদ মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে।

মসজিদুল হারামের প্রধান এই ইমাম বলেন, ‘আল্লাহর হুকুমে খুব শিগগির মুসল্লিদের জন্য মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ খুলে দেয়া হবে।’

এর আগে প্রাণঘাতী করোনাভাইরাস শনাক্তে মসজিদ দুইটিতে থার্মাল স্ক্যানার বসানো হয়। থার্মাল ইমেজিং ক্যামেরাগুলো ৯ মিটার দূরত্বের মধ্যে নির্ভুলভাবে একসঙ্গে ২৫ জনের শরীরের তাপমাত্রা স্ক্যান করতে পারবে।

এগুলো বিরতিহীন কাজ করে পারে ও প্রত্যেকের জন্য রিয়েল টাইম ভিডিও এবং অডিও রিপোর্ট দেয়।উচ্চমানে এই থার্মাল স্ক্যানারগুলো একমাসের জন্য স্টোরেজ মেমোরিতে ছবি এবং তাপমাত্রা সংরক্ষণ এবং সেভ করে রাখতে পারে।

উল্লেখ্য, করোনাভাইরাস মহামারির কারণে সৌদি আরবের প্রধান দুই মসজিদ মসজিদে হারাম ও মসজিদে নববীতে রমজানে এ বছর ১০ রাকাত তারাবি আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া মসজিদে হারাম ও মসজিদে নববীতে ইফতার আয়োজনও স্থগিত রয়েছে।

সূত্র- সৌদি গেজেট

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930