সর্বশেষ:

মৃতের সংখ্যা বেড়ে ১৭০, মোট আক্রান্ত ৮২৩৮

আকাশবার্তা ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৫৭১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮২৩৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে।

করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে শুক্রবার (১ মে) দুপুরে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

সারাবিশ্বে প্রাণঘাতী ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ছাড়িয়ে গেছে ৩৩ লাখ। এর এতে মৃত্যু হয়েছে ২ লাখ ৩৪ হাজারেরও বেশি মানুষের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930