সর্বশেষ:

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৮৮, মৃত্যু ৫

আকাশবার্তা ডেস্ক :

মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ একদিনে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১৮২ জনের মৃত্যু হলো।

এছাড়া নতুন করে ৬৮৮ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ১০ হাজার ১৪৩ জন করোনা রোগী শনাক্ত হলো।

সোমবার (৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপনা করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৬৬ হাজার ৫৩১ জন। আর আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৩০২ জনের। পাশাপাশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৫৪ হাজার ৫৫০ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930