বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

চন্দ্রগঞ্জে নিখোঁজের ৫দিন পর শিশু রাহিমার লাশ মিলল সেপটি ট্যাংকিতে

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৫দিন পর দেড়বছর বয়সী শিশু ফারজানা সুলতানা রাহিমার মরদেহ মিলেছে নিজবাড়ির টয়লেটের সেপটি ট্যাংকিতে। শনিবার দুপুর ১২টায় ওই শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

এসময় চন্দ্রগঞ্জ থানার ওসি মো. জসীম উদ্দীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজিজুল ইসলামসহ অন্যান্য অফিসার ও ফোর্স ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরআগে গত মঙ্গলবার (০৫ মে) দুপুর ১২টার দিকে চন্দ্রগঞ্জ ইউপির পূর্বরাজাপুর গ্রামের ফয়েজ আহাম্মদ মনুর নতুন বাড়ি থেকে শিশু রাহিমা নিখোঁজ হয়। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যা নাকী অন্যকিছু, তদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না।

ভিকটিম শিশু রাহিমার স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দুপুরে পূর্বরাজাপুর গ্রামের ফয়েজ আহাম্মদ মনুর ১৮ মাস বয়সী শিশুকন্যা রাহিমা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। দিনভর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে চন্দ্রগঞ্জ থানায় সাধারণ ডায়রী করেন নিখোঁজ শিশুর বাবা ফয়েজ আহাম্মদ মনু।

শনিবার সকালে লাশের দুর্গন্ধ পেয়ে টয়লেটের ভাংগা অংশে ঢেকে রাখা টিন উল্টে দেখেন ভিতরে শিশু রাহিমার লাশ পড়ে আছে। পরে চন্দ্রগঞ্জ থানায় খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। এদিকে লক্ষ্মীপুরের সিআইডির একটি টিম এসে তারাও ঘটনাস্থল পরিদর্শন এবং বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন বলেন, শিশু রাহিমা নিখোঁজের ৫দিন পর তাদের নিজবাড়ির টয়লেটের সেপটি ট্যাংকিতেই তার মরদেহ পাওয়া গেছে। শিশুটি কীভাবে টয়লেটের ট্যাংকিতে ডুকলো, নাকী কেউ হত্যা করে সেখানে লাশ লুকিয়েছে। এসব কিছু জানা যাবে তদন্ত সাপেক্ষে। এবিষয়ে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে ওসি জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০