বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

গ্রাম পুলিশদের জন্য নতুন সুখবর

আকাশবার্তা ডেস্ক :

ইউনিয়ন পরিষদে নিয়োজিত গ্রাম পুলিশের (দফাদার ও মহল্লাদার) জন্য নতুন সুখবর আসছে।

দেশের ৪ হাজার ৫৬৯টি ইউনিয়ন পরিষদে নিয়োজিত প্রায় ৪৬ হাজার গ্রাম পুলিশের প্রত্যেককে ১ হাজার ৩০০ টাকা করে সর্বমোট ৬ কোটি টাকা বিশেষ অনুদান দেয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

সোমবার (১১ মে) স্থানীয় সরকার বিভাগ থেকে এসংক্রান্ত জিও জারি করা হয়।

২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট বরাদ্দ থেকে প্রত্যেক জেলার জন্য মঞ্জুরীকৃত অর্থ উঠানোর অথরিটিপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসকরা তাদের অনুকূলে বরাদ্দকৃত অর্থ ট্রেজারি থেকে উত্তোলন করে প্রত্যেক গ্রামপুলিশকে ১ হাজার ৩শ’ টাকা করে সরাসরি প্রদান করবেন।

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় গ্রাম পুলিশ বিশেষ ভূমিকা পালন করায় প্রণোদনা হিসেবে এ অনুদান দেয়া হয়। সূত্র : বাসস

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০