বুধবার ২৪শে জুন, ২০২৬ ইং ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে

আরো ১৪ দিন বাড়ছে সাধারণ ছুটি!

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বাড়তে থাকায় সাধারণ ছুটি আরো ১৪ দিন বাড়াবে সরকার। আগামী ৩০ মে পর্যন্ত থাকবে এ ছুটি। এ নিয়ে সপ্তম দফায় ছুটি বাড়াতে যাচ্ছে সরকার।

বুধবার (১৩ মে) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ছুটি বাড়ানো সংক্রান্ত একটি প্রস্তাবনা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই আগামীকাল সপ্তম দফায় ছুটির প্রজ্ঞাপন জারি হবে।

এদিকে আগামী ১৬ মে শেষ হচ্ছে ষষ্ঠ দফা ছুটির মেয়াদ। ১৭ থেকে ২০ মে মোট চারদিন কর্মদিবস। ২১ মে পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ২২ ও ২৩ মে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

এদিকে ২৪ থেকে ২৬ মে ঈদুল ফিতরের ছুটি। আবার ২৭ ও ২৮ মে দুইদিন কর্মদিবস। এর পরের দুই দিন আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল।

এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত।

এরপর চতুর্থ দফায় ২৫ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানো হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় সাধারণ ছুটি ৫ মে পর্যন্ত করা হয় পঞ্চম দফায়।

সর্বশেষ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় ষষ্ঠ দফায় ছুটি বাড়ানো হয় ১৬ মে পর্যন্ত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০