শুক্রবার ৫ই জুন, ২০২৬ ইং ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন সেনবাগে ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১২শ’ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ চন্দ্রগঞ্জ উপজেলা ঘোষণা : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জ উপজেলা অনুমোদন : লক্ষ্মীপুরে আনন্দ মিছিল চন্দ্রগঞ্জে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন চন্দ্রগঞ্জে যুবদলের কর্মী সম্মেলনে নুর হোসেন হারুন সভাপতি পদে এগিয়ে চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন কাল : সাধারণ সম্পাদক পদে লড়ছেন রিপন চন্দ্রগঞ্জ ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় চন্দ্রগঞ্জ গণমিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু।

কৃষক বাঁচাও দেশ বাঁচাও শ্লোগানের মধ্য দিয়ে জেলা কৃষকলীগের আহ্বায়ক ওমর হোসাইন ভুলুর উদ্বোধনের মধ্যদিয়ে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনসুর আহম্মদ, চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক এম ছাবির আহম্মদ, যুগ্ম আহ্বায়ক এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব।
চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের আহ্বায়ক জাকির হোসেন জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, জেলা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক হিজবুল বাহার রানা।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান নিজাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লিঠন, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর আলম রাজু, জয়নাল আবেদীন, সদর (পূর্ব) যুবলীগের যুগ্ম আহ্বায়ক গৌতম মজুমদার, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রাসেদ নিজাম, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের প্রথম যুগ্ম আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু, চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আনসার উদ্দিন, যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোরশেদ আলম, যুগ্ম আহ্বায়ক মো. সাহাবুদ্দিন, কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক আরজু, চন্দ্রগঞ্জ থানা তরুণলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এম মাসুদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, চন্দ্রগঞ্জ থানা কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক কাউসার আহম্মেদ, মো. সেলিম ও আব্দুর রহিম।
এ রিপোর্ট লেখা পর্যন্ত সম্মেলন চলছিল।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুন ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মে    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০